1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে মৌ সবার ছোট। স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসত ঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা–পুলিশে খবর দেওয়া হয়।

মৌ রানীর বাবা সুষেন দাস বলেন, মৌ সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে সকালের নাস্তা করেছে। এ সময় আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০টার দিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।

তিনি বলেন, আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। তার স্বপ্নপূরণে আমিও যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আমার মেয়ে ওপারে চলে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর