1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভালোবেসে বিয়ে, দুই মাস পর মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

রাজধানীর একটি বাসা থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার চৌধুরীপাড়া শিশু পার্কের পাশের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মোটরসাইকেল গ্যারেজ মালিক জুবায়ের হোসেন বিপুল (২৭) ও গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে মনিসা আক্তার (১৮)।

জানা গেছে, এদিন বিকেলে স্থানীয়রা রুমের জানালা দিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই মাস আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন জুবায়ের ও মনিসা।

এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর