1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধোপাজান নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

সুনামগঞ্জের অন্যতম বালুমহাল ধোপাজান-চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এনসিপি আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যোগ দেন।

বক্তারা জানান, ইজারা না হলেও ড্রেজার দিয়ে ধোডাজান নদী থেকে অবাধে বালু উত্তোলন চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ এ নদীতে বালু উত্তোলন নিষেধ। মানববন্ধনে বক্তব্য দেন এনসিপি জেলা শাখা কমিটির সহ-সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিব, জুলাই যোদ্ধা জহুর আলী, ছাত্রশক্তি আহবায়ক এনডি ওসমান গনী প্রমুখ।

জানা গেছে, সুনামগঞ্জ জেলা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাজুড়ে ধোপাজান-চলতি নদীর অবস্থান। ভারত থেকে নেমে আসা এই নদী মিশেছে সুরমা নদীতে। ২০১৮ সাল থেকে এ নদীর ইজারা বন্ধ আছে। এর মধ্যে বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছে বিভিন্ন চক্র। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রকাশ্যে বালু লুট শুরু হলে কয়েক কোটি টাকার বালু লুট হয়। এরই ধারাবাহিকতায় এখনো নানাভাবে বালু উত্তোলন হচ্ছে। গত মাসে সেখান থেকে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। ওই প্রতিষ্ঠান সিলেট-ঢাকা মহাসড়কে চলমান কাজে এই বালু ব্যবহার করবে বলে জানানো হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর সুনামগঞ্জে পরিবেশ আন্দোলনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন আবারও বালু লুটের আশঙ্কা করেন। এই নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ এবং বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে ১৭ সেপ্টেম্বর চারটি মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত ১৭ ব্যক্তিতে চিঠি দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বালু উত্তোলনের এই সিদ্ধান্ত দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর