1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। প্রাথমিকভাবে সাপটিকে উত্তর আমেরিকার ইস্টার্ন কিং স্নেক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি কুঞ্জবন এলাকায় অপরিচিত সাপটি দেখতে পান। দেখতে ভিন্ন হওয়ায় এবং বিষধর সাপের আশঙ্কায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় শিক্ষক ড. একরামুল কবির বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘এ ধরনের সাপ শ্রীমঙ্গলে আমরা আগে দেখিনি। উদ্ধার হওয়া সাপটি আকারে ছোট। এটি বাচ্চা সাপ বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, সাপটির প্রজাতি নিশ্চিত করার জন্য এর ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাসানের কাছে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞের মতামত পাওয়ার পর সাপটির পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে সাপটির শরীরের গঠন ও দাগের বৈশিষ্ট্য দেখে এটিকে ইস্টার্ন কিং স্নেক (Eastern Kingsnake) বলে ধারণা করা হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম Lampropeltis getula। এ প্রজাতির সাপ উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। তবে শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া সাপটি একই প্রজাতির কি না, তা বিশেষজ্ঞের চূড়ান্ত শনাক্তকরণের পর নিশ্চিত হবে।

ইস্টার্ন কিং স্নেক সাধারণত কালো বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। শরীরজুড়ে সাদা বা হলুদাভ শিকলসদৃশ দাগ এদের অন্যতম বৈশিষ্ট্য। এরা সাধারণত বন, মাঠ, জলাভূমি ও নদীর আশপাশের এলাকায় বিচরণ করে। পূর্ণবয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় ৩ থেকে ৭ ফুট পর্যন্ত হতে পারে।

এ প্রজাতির সাপ সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। খাদ্যতালিকায় অন্যান্য সাপ, টিকটিকি, ইঁদুর ও পাখির ডিমসহ বিভিন্ন ছোট প্রাণী রয়েছে। কিং স্নেকের বিভিন্ন প্রজাতি অন্য সাপ শিকার করার জন্যও পরিচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর