1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা,সম্মাননা পেলেন ৭ শিক্ষক

মৌলভীবাজার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক আব্দুল হক। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুরাদ মালেক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের এ সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তারা বলেন, শিশু শিক্ষা একাডেমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ অবদান রাখায় বিদ্যালয়ের সাত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সিনিয়র শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক ময়নুল ইসলাম, সৌরভ চন্দ্র দেব, মরিয়ম জান্নাত, রেদওয়ান আহমদ ও নয়ন চন্দ্র ধর।

এছাড়া বিদ্যালয়ের উন্নয়ন ও কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক তারেক আহমদ ও অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এমাদুল ইসলাম অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে ফেরায় তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর