1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণারের উদ্বোধন 

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজী মেমোরিয়াল মার্কেটের ২য় তলায় পূবালী ব্যাংক পিএলসি বড়লেখা শাখার  ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। 
বুধবার (২০ নভেম্বর) দুপুরে শাখা ব্যবস্থাপক সুজিত কুমার মৈত্রের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মো. ইমরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ডিজিএম ও অঞ্চল প্রধান মো. মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজিএম মো. ছরওয়ার আলম, অপারেশন ম্যানেজার ফয়জুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর, সাপ্তাহিক বড়লেখা’র সম্পাদক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান, শশাঙ্ক কুমার দত্ত, আজিজ মিয়া, মীর শামীমুর রহমান, শামীম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে  ডিজিএম মো. মুশফিকুর রহমান বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকসেবা বৃদ্ধিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে ব্যাংকের ইসলামী কর্ণার জনপ্রিয় হয়ে উঠছে। সেবার মান বৃদ্ধি ও সম্মানিত গ্রাহকবৃন্দ সহ সকলের সহযোগিতায় আমরা সাফল্যের সাথে এগিয়ে যেতে চাই।
আলোচনা সভা শেষে কেক ও ফিতা কেটে ব্যাংকের ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে দোয়া পরিচালনা করেন বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা লেইস আহমদ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর