1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিজের জন্মদাতা বাবাকে বিয়ে করলেন আপন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮০৭ বার পঠিত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ২৪ বছর বয়সী এক যুবতী দাবি করেছেন, তিনি তার ৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করেছেন। তবে, বিষয়টি যে চমকপ্রদ ও অবিশ্বাস্য, তা নিশ্চিতভাবেই বলা যায়, কারণ মেয়েটি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি তার সৎ বাবা নন, বরং ওই ব্যক্তি তার জন্মদাতা বাবা। তার আপন বাবাকে সে বিয়ে করেছে।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির সমাজবাদী পার্টির নেতা জয় সিং যাদব ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা ওই যুবতী তার বাবার পাশে দাঁড়িয়ে গলায় মঙ্গলসূত্র ও কপালে সিঁদুর পরেছেন। তিনি বলেন, “এটা আমার জন্মদাতা বাবা। আমরা এখন গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, আমরা বিয়ে করে অনেক সুখী আছি।” ওই ব্যক্তি, যিনি তার বাবা হিসেবে উপস্থিত, বলেন, “হ্যাঁ, সে আমার আপন মেয়ে। এতে সমস্যা কোথায়?”
ভিডিওতে তরুণী বলেন, “এটা আমার বাবা, তবে এখন থেকে পৃথিবীকে বলতে চাই, আমরা বিবাহিত।” ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমের নেটাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বেশির ভাগ মন্তব্যেই দাবি করা হচ্ছে যে, এই ধরনের সম্পর্ক সমাজে অশ্লীল ও অগ্রহণযোগ্য, এই বাবা মেয়েকে গ্রেফতার করা উচিত।
তবে, মেয়েটি জানিয়ে দিয়েছেন যে, তার বাবাকে বিয়ে করার বিষয়ে তার কোনো লজ্জা নেই। তিনি বলছেন, “এই আধুনিক যুগে আমরা আছি, এসব নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। সভ্যতা অনেক এগিয়েছে।” মেয়েটি আরও বলেন, “অনেকদিন ধরেই আমি আমার বাবাকে ভালোবাসি, তাকে পছন্দ করি। সম্প্রতি আমরা দু’জনে ঠিক করেছি যে আমরা স্বামী-স্ত্রী হব।” তারপর বিয়ে করি।
এই ভিডিওটি ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে, বেশিরভাগ মন্তব্যকারীর মধ্যে রয়েছে গভীর অসন্তোষ, এবং অনেকেই এই সম্পর্ককে বেআইনি ও অশ্লীল বলে মন্তব্য করেছেন। দ্রুত আইনের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর