1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:- কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে বড়লেখা উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮ শত শিক্ষার্থী অংশগ্রহন করে। আগামী দুই মাসের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান দায়িত্বশীলরা।

 

শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০ ঘটিকা থেকে পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দাসের বাজার উচ্চ বিদ্যালয়, পিসি উচ্চ বিদ্যালয়, সুজাউল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মৌলভীবাজার -১ (বড়লেখা -জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

কিশোর কন্ঠের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জামায়াতের এ নেতা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার চর্চা তাদেরকে বিভিন্ন অপসংস্কৃতি অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে এসব কার্যক্রম পরিচালনা করে থাকে।

পরিদর্শনের সময় আরও  উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ,রবিউল ইসলাম সুহেল, ফোরামের জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর