1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন-সমাবেশ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাক আহমেদ শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, মামলা প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে সমাজসেবী এখলাছুন নেছা আর নেই, দাফন সম্পন্ন কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে ভারতীয় কসমেটিকসসহ গ্রেফতার ১

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন (৩৩), জৈন্তাপুর থানার ঠাকুরেরমাটি গ্রামের মাখন মিয়ার ছেলে।

গত বুধবার (১২ মার্চ) শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। অভিযানে প্রায় ২৬ লাখ ৩৬ হাজার ২শ টাকা মূল্যের প্রসাধনী উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাসী চালানো হয়। এসময় উদ্ধার হওয়া ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, গার্নিয়ার ভিটামিন-সি সিরাম ক্রিম (১২শ পিস) – মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা, গার্নিয়ার ভিটামিন-সি ফেসওয়াশ (৪ হাজার ৫শ ৬০ পিস) – মূল্য ৬ লাখ ৮৪ হাজার টাকা, পতঞ্জলি অ্যালোভেরা জেল ৬০ মি.লি. (৯শ ৫০ পিস) – মূল্য ৭৬ হাজার টাকা, পতঞ্জলি অ্যালোভেরা জেল ১৫০ মি.লি. (১ হাজার ২০ পিস) – মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা, ইমামি ৭ অয়েল ইন ওয়ান চুলের তেল (৪৮ পিস) – মূল্য ৯ হাজার ৬শ টাকা, পন্ডস ফেসওয়াশ (৫ হাজার ২শ ৩২ পিস) – মূল্য ১৫ লাখ ৬৯ হাজার ৬শ টাকা।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর