1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৫২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমীর হোসেনে নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অবিযুক্ত আমীর উধাও হন।

নিহতরা হলেন, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২৪) ও স্মৃতি আক্তার (১৩)। এরমধ্যে জ্যেতি আমীর আলীর স্ত্রী ও স্মৃতি শ্যালিকা। অভিযুক্ত আমীর আলী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। দেড় বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়।

তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত একটার পর এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছি। আমীর হোসেন একসপ্তাহ আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তিনি উধাও হন। কিন্তু কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর